শনিবার (২ জুলাই) সকাল ৮টা থেকে ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন টিকিট পেতে বৃহস্পতিবার বিকেল থেকেই রেলস্টেশনে অবস্থান নিয়েছেন কেউ কেউ। এছাড়াও টিকিট প্রত্যাশীদের একটি অংশ রয়েছেন যারা প্রথম দিন (শুক্রবার) লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি।
০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
টিকিট পেতে কমলাপুরে দ্বিতীয় দিনেও উপচেপড়া ভিড়
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৩৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / ১০৩৩৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার সকালে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
এদিন পুরুষদের পাশাপাশি নারীরাও আগেভাগেই স্টেশনে এসেছেন। ঈদের আগে সড়কপথে অনেক বেশি যানজট থাকবে এমন আশঙ্কায় তারা ট্রেনের টিকিট পেতে আগ্রহী। যাত্রাপথের ভোগান্তি এড়াতে এজন্য আগেই ট্রেনের টিকিট সংগ্রহ করতে এসেছেন তারা।
এদিকে, টিকিট বিক্রির প্রথমদিন (শুক্রবার) কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেল মন্ত্রণালয়ের ঊধ্র্বতন কর্মকর্তারা। আজ বেলা ১১টায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর স্টেশন পরিদর্শনে আসবেন বলে জানা গেছে। শান্তিপূর্ণভাবে টিকিট বিতরণ নিশ্চিত করতে কাজ করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা। আর কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে পুলিশের পাশাপাশি রয়েছে র্যাবের উপস্থিতি।
শুক্রবার (১ জুলাই) থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ জুলাই দেওয়া হয় রেলের ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের ট্রেনের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।
ঢাকায় ছয়টি স্টেশন এবং গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে থেকে ঈদের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর শহরতলী প্লাটফরম থেকে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। তেজগাঁও রেলওয়ে স্টেশনে পাওয়া যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী ট্রেনের টিকিট।
এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পাওয়া যাচ্ছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট। রাজধানীর ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে পাওয়া যাচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের ঈদ স্পেশাল ট্রেন ছাড়বে।
ঢাকা/এসএম
ট্যাগঃ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে টিকিট পেতে কমলাপুরে দ্বিতীয় দিনেও উপচেপড়া ভিড়






































