টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক
- আপডেট: ১২:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩০১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এশিয়া কাপ খেলে দেশে ফেরার একদিন পরই অবসরের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।’
আরও পড়ুন:এবার সুপার ফোরের লড়াইয়ে ভারত-পাকিস্তান
মুশফিক আরও যোগ করেন, ‘আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’
দেশের হয়ে টি-টোয়েন্টিতে এখন অবধি ১০২ ম্যাচে মাঠে নেমেছেন মুশফিক। ১৯.৪৮ গড় ও ১১৫.০৩ স্ট্রাইক রেট ১৫০০ রান করেছেন তিনি। সর্বশেষ জিম্বাবুয়ে সফরের দলে না থাকলেও এশিয়া কাপে রাখা হয় তাকে। কিন্তু পারফর্ম করতে ব্যর্থ হন মুশফিক। বিশ্বকাপ দলে জায়গা হবে কি না আসে এমন প্রশ্ন। এবার নিজে থেকেই সরে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ঢাকা/এসএম





































