১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

টি-টোয়েন্টি থেকে বাদ ডমিঙ্গো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • / ১০৪০৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাসেল ডমিঙ্গোর দায়িত্ব কমিয়ে দিয়েছে বিসিবি। এখন থেকে তিনি শুধুমাত্র টেস্ট এবং ওয়ানডে দলের কোচের দায়িত্ব পালন করবেন। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নতুন কোচিং প্যানেল বেছে নিয়েছে বিসিবি। বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন ডমিঙ্গো। সোমবার ডমিঙ্গোর সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এরই মধ্যে টেকনিক্যাল পরামর্শক হিসেবে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেয়া হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই আভাস দিয়ে রেখেছিলেন, ফরম্যাট ভেদে আলাদা কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি। সে ক্ষেত্রে টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে শুধু ওয়ানডে ও টেস্টে রাখা হতে পারে। অবশেষে হলোও তাই। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে টি-টোয়েন্টিতে হেড কোচ কে হবেন এমন প্রসঙ্গে পাপন বলেন, হেড কোচ বলে এখন কেউ নাই। আমাদের ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ এবং ক্যাপ্টেন আছে। এছাড়া একজন টেকনিক্যাল কনসালটেন্ট নেয়া হয়েছে টি-টোয়েন্টির জন্য। সে গেম প্ল্যান দেবে। সুতরাং, এখানে হেড কোচের আর কাজ কী। তবে দলকে লিড দেবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এছাড়া আমরাও তো যাচ্ছি।

তবে টি- টোয়েন্টির দায়িত্ব হারালেও অন্য একটা দায়িত্ব বেড়েছে ডমিঙ্গোর। এখন থেকে তিনি ঘরোয়া ক্রিকেটও কিছুটা নজর দেবেন। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধানে আসবেন, সেদিকেও তিনি মনোযোগ দেবেন। সেই কারণেই দেশের ঘরোয়া ক্রিকেট এখন থেকে নিয়মিত তিনি অনুসরণ করবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

টি-টোয়েন্টি থেকে বাদ ডমিঙ্গো

আপডেট: ০৩:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২