১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

টুইটারের এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • / ১০৪২৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নিয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এখনও মালিকানা বুঝে পাননি তিনি। তবে এর আগেই বিশ্বের এই শীর্ষ ধনীর বেশ কিছু পরিকল্পনার কথা প্রকাশ পেয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যার মধ্যে রয়েছে, টুইটারের এক হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনাও। এছাড়া সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানের আয় পাঁচগুণ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে মাস্কের। শনিবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কেনার কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই টুইটারের এক হাজার কর্মীকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন ইলন মাস্ক।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, রেকর্ড পরিমাণ অর্থে টুইটার কিনে নেওয়ার পর এখন প্রতিষ্ঠানটির মালিকানা আনুষ্ঠানিকভাবে উঠবে মাস্কের হাতে। তবে এ কাজে ছয় মাসের মতো সময় লাগতে পারে। আর এরপরই মাস্ক টুইটারের বহু কর্মীকে বরখাস্ত করতে পারেন বলে মনে করা হচ্ছে।

কিন্তু এরপরই পরবর্তী তিন বছরের মধ্যে ইলন মাস্ক টুইটারে হাজার হাজার নতুন নিয়োগ সম্পন্ন করবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টুইটারের কর্মী সংখ্যা সাড়ে ৭ হাজার। হাজারও নতুন নিয়োগের কাজ সম্পন্নের পর সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা পৌঁছাবে প্রায় ১১ হাজারে। তবে টুইটারে নতুন চাকরি পেতে যাওয়া এসব মেধাবীদের বেশিরভাগই নিয়োগ পাবেন প্রকৌশলখাতে।

ডেইলি মেইল বলছে, ২০২৩ সালে টুইটারে কর্মচারীর সংখ্যা ৮ হাজার ৩৩২ জনে নেমে আসার আগে চলতি বছর তা ৯ হাজার ২২৫ জনের মধ্যে ওঠা-নামা করতে পারে। এরপর ২০২৫ সালের মধ্যে টুইটারে যোগ হবে আরও ২ হাজার ৭০০ কর্মী।

শেয়ার করুন

টুইটারের এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের

আপডেট: ০৫:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২