০১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

টুইটারের মালিকানায় ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • / ১০৪০৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটার ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে কিনে নিচ্ছেন। এটি পুরোনো খবর, কিন্তু নতুন খবর হচ্ছে, সহসাই টুইটারের মালিক হতে পারছেন না ইলন মাস্ক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কারণ ইলন মাস্ক ও টুইটারের বিরুদ্ধে শুক্রবার মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেনশন তহবিল।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ডেলাওয়্যার চ্যাঞ্চারি কোর্টে মামলাটি দায়ের করা হয়। অরল্যান্ডো পুলিশ পেনশন তহবিল মামলায় বলেছে, ডেলাওয়্যারের আইন অনুযায়ী ২০২৫ সালের আগে মাস্ক টুইটার কেনার চুক্তি সম্পন্ন করতে পারবেন না। কারণ, প্রতিষ্ঠানটি কিনতে টুইটারের আর্থিক উপদেষ্টা মরগান স্টানলি ও প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির মতো অন্য বড় শেয়ারধারীদের সঙ্গে মাস্কের চুক্তি আছে। এ মামলার কারণে ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাস্কের টুইটার কেনার প্রচেষ্টা আইনি জটিলতায় পড়ল।  

পেনশন তহবিল বলছে, টুইটারে মাস্কের নিজের ৯ দশমিক ৬ শতাংশ শেয়ার রয়েছে। এই দুই শেয়ারধারীর সঙ্গে তাঁর চুক্তি হওয়ায় তিনি এখন কোম্পানির ১৫ শতাংশের বেশি শেয়ারের কার্যকর ‘মালিক’। আইন অনুযায়ী মাস্কের মালিকানায় না থাকা দুই-তৃতীয়াংশ শেয়ারে বিনিয়োগকারীদের সমর্থন না পাওয়া পর্যন্ত চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া তিন বছর পেছাতে হবে। মর্গান স্টানলি ৮ দশমিক ৮ শতাংশ আর ডরসি ২ দশমিক ৪ শতাংশ টুইটার শেয়ারের মালিক।

মামলায় ডরসি, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ টুইটার এবং এর পরিচালনা পরিষদকেও বিবাদী করা হয়।

টুইটার এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। মাস্কের আইনজীবী ও ফ্লোরিডা তহবিলের বক্তব্য জানতে চাওয়া হলে তারাও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

টুইটারের মালিকানায় ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

আপডেট: ১১:৩৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২