০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

টেকনাফের ইউএনওর ভাষা মাস্তানদের চেয়েও বাজে: হাইকোর্ট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • / ১০৩৩৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সাংবাদিককে গালাগাল করে বিতর্কে জড়ানো কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর ভাষা মাস্তানদের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ কাম্য নয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার এ মন্তব্য করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

নিচু জমিতে সরকারি টাকায় সরকারি ঘর নির্মাণের সংবাদ প্রকাশ করায় একটি অনলাইন পোর্টালের প্রতিবেদককে গালাগাল করেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু। এ গালাগালের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নজরে আনলে হাইকোর্ট উষ্মা প্রকাশ করেন।

হাইকোর্ট বলেন, ইউএনও কায়সার খসরুর অকথ্য ভাষায় গালাগাল দুঃখজনক ও অগ্রহণযোগ্য। একজন ‘রং হেডেড’ মানুষ শুধু এ রকম গালাগাল করতে পারে। ইউএনও যে ভাষা ব্যবহার করেছে, তা মাস্তানের ভাষার চেয়েও খারাপ। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন আদালত।

ঢাকা/এসএ

শেয়ার করুন

টেকনাফের ইউএনওর ভাষা মাস্তানদের চেয়েও বাজে: হাইকোর্ট

আপডেট: ০৩:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২