ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব চান মেয়র আতিক
- আপডেট: ০৬:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১০২৯৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা সিটি করপোরেশনের অধীনে চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএনসিসি মেয়র বলেন, ‘রাস্তা সিটি করপোরেশনের, কিন্তু ট্রাফিক পুলিশ অন্য ডিপার্টমেন্টের। এ কারণে কোথাও নিয়ন্ত্রণ থাকছে না।’ তিনি বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করতে হবে। মান্ধাতার আমলের ট্রাফিক ব্যবস্থাপনা চলবে না।’
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থপতি মোবাশ্বের হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান অপু, সাংবাদিক নেতা জাকারিয়া কাজল প্রমুখ।
ঢাকা/টিএ







































