ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১২:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১০৫৪০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ১৭ পয়সা।
সর্বশেষ বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি (Solo EPS) আয় হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ১৬ পয়সা।
আগামী ৯ আগস্ট সোমবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই।
ঢাকা/এসআর








































