০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি জীবিত কিশোরী উদ্ধার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ১০৩৬২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় মহিলা মাদরাসার এক শিক্ষার্থীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের গোবিন্দনগর টাংগন নদীর জোড়া সেতুর নিচ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মেয়েটি দিনাজপুর কবিরাজহাট এলাকার বাসিন্দা। সে ঠাকুরগাঁও টাংগন মহিলা মাদরাসার শিক্ষার্থী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে টাংগন জোড়া সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে জীবিত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে বস্তায় ভরে সেতুর নিচে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

ঢাকাপ/এসএ

শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি জীবিত কিশোরী উদ্ধার

আপডেট: ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২