০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

ডরিন পাওয়ারের সঙ্গে তিন সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের প্রস্তাব অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১০১৭২ বার দেখা হয়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির তিনটি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূতকরণের (মার্জার) প্রস্তাব অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ জুন ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ডরিন পাওয়ারের সঙ্গে এর তিন সহযোগী প্রতিষ্ঠান—চাঁদপুর পাওয়ার জেনারেশনস, ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশনস এবং ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের একীভূতকরণ সংক্রান্ত প্রস্তাবিত স্কিম অনুমোদন করা হয়েছে।

কোম্পানি জানিয়েছে, ১৯৯৪ সালের কোম্পানি আইনের প্রাসঙ্গিক বিধান অনুসারে এই মার্জার কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রস্তাবিত একীভূতকরণ কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার ও ঋণদাতাদের অনুমোদন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি এবং কোম্পানি আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন গ্রহণ করতে হবে।

ঘোষণা অনুযায়ী, মার্জার প্রক্রিয়ায় সহযোগী প্রতিষ্ঠানগুলোর সংখ্যালঘু শেয়ারধারীদের নগদ অর্থের মাধ্যমে পরিশোধ করা হবে। এ ক্ষেত্রে তাদের সঙ্গে কোনো শেয়ার বিনিময় করা হবে না। ফলে ডরিন পাওয়ারের বিদ্যমান শেয়ারহোল্ডিং কাঠামোয় কোনো পরিবর্তন আসবে না।কোম্পানির ভাষ্য, সব পরিচালন সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রমকে একটি প্রতিষ্ঠানের অধীনে নিয়ে এসে আরও কার্যকর ও টেকসই করপোরেট কাঠামো গড়ে তোলাই এ একীভূতকরণের মূল লক্ষ্য। এর মাধ্যমে পরিচালন দক্ষতা বৃদ্ধি, ব্যবস্থাপনা তদারকি আরও শক্তিশালী করা এবং প্রশাসনিক ও কমপ্লায়েন্স ব্যয় কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, প্রস্তাবিত মার্জার দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও নতুন বিনিয়োগ সম্ভাবনা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলেও কোম্পানিটি মনে করছে। একই সঙ্গে বিদ্যমান শেয়ারধারীদের মালিকানা কাঠামো অপরিবর্তিত রেখেই এই সুবিধাগুলো অর্জনের পরিকল্পনা করা হয়েছে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

ডরিন পাওয়ারের সঙ্গে তিন সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের প্রস্তাব অনুমোদন

আপডেট: ০২:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬