১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
ডাক অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১০৪০০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: অধীন ডাক অধিদপ্তরের ১০ গ্রেডের সিনিয়র মেকানিক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র মেকানিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে এ পরীক্ষা নেওয়া হবে। ওই দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬১।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার তারিখ কোনোভাবেই পরিবর্তন হবে না। পরীক্ষার সময় মাস্ক পরে আসতে হবে এবং কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ট্যাগঃ
অধীন ডাক অধিদপ্তরের ১০ গ্রেডের সিনিয়র মেকানিক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে ডাক অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা





































