০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ডিএসইতে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • / ১০৪০৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে টাকার অংকে লেনদেনের পরিমান নেমেছে সাড়ে ৫০০ কোটি টাকার নিচে যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ২৫ মে ডিএসইতে ৫১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ৩৫৮টির বা ৯৩ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ সোমবার ডিএসইতে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৮ কোটি ২০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে।ডিএস৩০ সূচক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৩৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৪৮ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ডিএসইতে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

আপডেট: ০৩:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২