০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ডিএসইর লেনদেন কমেছে সাড়ে ২৮৮ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ১০৪৯৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকল মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে সাড়ে ২৮৮ কোটি টাকার বেশি। এদিনও ডিএসইর অপরিবর্তিত অধিকাংশ কোম্পানির শেয়ারদর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানেও কমেছে লেনদেন । ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার ডিএসইতে ৪৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৮৮ কোটি ৫৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ছিলো প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২১ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ টাকা বা ৯.১৪ শতাংশ। আর ১ টাকা ৩০ পয়সা বা ৮.৭২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যাসিফিক ডেনিমস।

আজ ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ১৫.৩ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে। সিএসইতে ২০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৭৮টির।

দিন শেষে সিএসইতে ১০ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

ডিএসইর লেনদেন কমেছে সাড়ে ২৮৮ কোটি টাকা

আপডেট: ০৩:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩