ডিভিডেন্ড অনুমোদন করেছে কোহিনূর কেমিক্যাল
- আপডেট: ০৬:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১০২৬৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৬৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক অনুমোদন করেছে। কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। সভায় উপস্থিত ছিলেন পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মো. কামরুজ্জামান এবং সিএফও মোহা. শামীম কবির।
সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। শেয়ারহোল্ডাররা আলোচ্যসূচির সব বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
ডিভিডেন্ড ও বোনাস শেয়ার অনুমোদনের মাধ্যমে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য নিশ্চিত এবং আকর্ষণীয় আর্থিক সুবিধা প্রদান করছে। এই পদক্ষেপ কোম্পানির শক্তিশালী আর্থিক অবস্থা ও স্থিতিশীলতার প্রমাণ।
ঢাকা/এসএইচ



































