০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ডিভিডেন্ড ঘোষনা করেছে ম্যাকসন্স স্পিনিং

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • / ১০৩২২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৭ টাকা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭৩ পয়সা।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.০৯ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৯ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।

ঢাকা/এসআর

শেয়ার করুন

ডিভিডেন্ড ঘোষনা করেছে ম্যাকসন্স স্পিনিং

আপডেট: ০৭:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১