০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ডিমের দাম হালিতে কমলো ১০ টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • / ১০৪০৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ডিমের বাজার স্থিতিশীল রাখতে ‘প্রয়োজনে ডিম আমদানির’ কথা ঘোষণা করার পরদিন থেকেই কমতে শুরু করেছে দাম।  বৃহস্পতিবার প্রতি ডজন ডিমের দাম কমেছে ২৫ টাকা। ১৬৫ টাকা ডজনের ডিম আজ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।  

খুচরা বিক্রেতারা বলছেন, আজ ১০০ ডিমের পাইকারি দাম ১১শ’ টাকা। আমরা প্রতিডজন বিক্রি করছি ১৪০ টাকা। কিন্তু কেউ এক হালি নিতে চাইলে আমরা ৫০ টাকা নিচ্ছি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দাম কমানোর স্বার্থে প্রয়োজনে ডিম আমদানি করা হবে, বুধবার (১৭ আগস্ট) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এমন বক্তব্যের পরের দিনেই ডিমের দাম হালিতে পাঁচ থেকে ১০ টাকা কমল।  

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে দেখা গেছে, লাল ও সাদা ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫০ টাকা করে। অথচ বুধবার (১৭ আগস্ট) বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা হালি। সেই হিসাবে খুচরা বাজারে একদিনের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম কমেছে ৮ থেকে ১০ টাকা।  

তবে যারা ডজন কিংবা এক কেস ডিম কিনছেন তারা আরও কম দামে ১৪০ টাকায় কিনতে পারছেন।

লেয়ার মুরগির ডিমের দাম কমলেও দেশি মুরগি কিংবা হাঁসের ডিমের দাম কমেনি। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা ও দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ডিমের দাম হালিতে কমলো ১০ টাকা

আপডেট: ০২:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২