০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুতে বসছে সিসি ক্যামেরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • / ১০৩৩৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দুর্ঘটনা কমাতে এবং যানবাহনের গতি শনাক্ত করতে সিসি ক্যামেরা বসানো হবে পদ্মা সেতুতে। এর ফলে দুর্ঘটনা কমবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ক্যামেরা লাগানোর কাজ শেষ করতে চায় সেতু কর্তৃপক্ষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

ক্যামেরা বসানোর কাজ শেষ হলে সেতুতে নজরদারিসহ গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটার বেগে যাচ্ছে- সবকিছুই সংরক্ষণ করা যাবে।

পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, সেতুর কিছু কাজ এখনও চলছে। এজন্য যানবাহনের গতিসীমা ৮০ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে। সেতুর অপারেশন ও ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে কন্ট্রোল রুম বসানোর কাজ এগোচ্ছে। সিসি টিভির মাধ্যমে এ নিয়ন্ত্রণ তদারকি করা হবে।

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটারে চলছে- সবকিছুই রেকর্ড হবে। কাজটি নকশা পর্যায়ে আছে। ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হবে।

গত ২৫ জুন দেশের দীর্ঘতম পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে এ সেতু দিয়ে পদ্মা পারাপার শুরু হয়। এদিনই দুর্ঘটনায় সেতুতে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। একই সঙ্গে আইন ভাঙাসহ নাট খুলে ফেলার ঘটনাও ঘটে। কয়েকদিনেই গাড়ির ধাক্কায় দুবার ক্ষতিগ্রস্ত হয় টোল প্লাজার বক্স।

ঢাকা/এসএম

শেয়ার করুন

ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুতে বসছে সিসি ক্যামেরা

আপডেট: ০১:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২