০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও চলতে পারে মেট্রোরেল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / ১০৩৫৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: বহু প্রতীক্ষিত মেট্রোরেল আগামী ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচল করতে পারে। মেট্রোরেল বা মাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি) এই অংশ লাইন-৬ বলে পরিচিত। বিজয় দিবস উপলক্ষে স্বপ্নের মেট্রোরেল প্রকল্প উদ্বোধন করার কথা বলা হচ্ছে। এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডিসেম্বরেই মেট্রোরেল চালু হতে পারে। তবে প্রকল্প পরিচালক বিষয়টি ভালো বলতে পারবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি ভবনে একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সংযুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও অংশ উন্মুক্ত করে দেওয়া হবে কিনা- এ প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রকল্প পরিচালক জানিয়েছেন, মেট্রোরেল ডিসেম্বরে চালু হবে। 

এ বিষয়ে গত রোববার ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সরকারের সচিব মামুন-আল-রশীদ বলেছিলো, প্রকল্প পরিচালক বিষয়টি ভালো বলতে পারবেন।

মেট্রোরেল প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী আজ একনেকে অনুমোদিত হয়েছে। সংশোধনীর প্রস্তাব যাচাইবাছাই করেছে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ। 

একনেকে প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী অনুমোদনের পর ব্যয় ও নির্মাণকাল দুই-ই বেড়েছে। সময় বেড়েছে দেড় বছর। ব্যয় বেড়েছে ১১ হাজার ৪৮৬ কোটি টাকা। এ নিয়ে প্রকল্পে মোট ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। নির্মাণকাল দাঁড়িয়েছে ১৩ বছর।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও চলতে পারে মেট্রোরেল

আপডেট: ০৭:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২