০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • / ১০৩৬৭ বার দেখা হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ১৪৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত নতুন ভর্তি রোগীর মধ্যে ১২৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে সর্বমোট ৪৮০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৬৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই হাজার ৭২০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৯৯৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৭২৩ জন হয়েছেন। একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ২২১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৫৭১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬৫০ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু

আপডেট: ০৫:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩