০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ২৬৫

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৪০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬৬ জনে। আর গত ২৪ ঘণ্টায় ২৬৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৮১ জনে।

আজ শনিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪৪ জন এবং ঢাকার বাইরের ১২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে— চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৭৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৬৩১ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের ২৩০০ পদের আবেদন শুরু

ঢাকা/টিএ

শেয়ার করুন

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ২৬৫

আপডেট: ০৪:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২