১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১০৩৯৯ বার দেখা হয়েছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টের এখন পর্যন্ত ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ: ইসি সচিব

এর মধ্যে মারা গেছেন ১২২ জন। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছেন।

বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে  ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮

আপডেট: ০৬:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫