ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫২৪ হাসপাতালে ভর্তি
- আপডেট: ০৫:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২৪ জন। এরমধ্যে ঢাকায় ৩৭৩ ও ঢাকায় বাইরের হাসপাতালে ভর্তি ১৫১ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৮৮ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪৩২ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। আক্রান্ত হয়ে সারাদেশে ১৫ হাজার ৩৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ১১ হাজার ৭৬৪ এবং আর ঢাকার বাইরে ৩ হাজার ৫৮২ জন।
অন্যদিকে, চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৩ হাজার ৪৭১ জন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ৩৪৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩ হাজার ১১২ জন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ১৪ শতাংশ
ঢাকা/এসএ








































