০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আর নেই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
  • / ১০৩৬২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২২ জুলাই) বেলা ৪টায় নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯ মাস ওই হাসপাতালে ভর্তি ছিলেন ফজলে রাব্বী। মৃত্যুর সময় তার বড় মেয়েসহ একান্ত সচিব তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

১৯৪৬ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ফজলে রাব্বী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি ১১ নম্বর সেক্টরের যোদ্ধা ছিলেন ফজলে রাব্বী। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে নির্বাচিত হন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আর নেই

আপডেট: ১০:৩১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২