০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ঢাকায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / ১০৩০২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল  প্রতিবেদক:  ঢাকায় এসে পৌঁছেছে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ। সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৩ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ইউক্রেনে জাহাজে হামলায় নিহত হাদিসুর রহমানের মরদেহ বহনকারী ফ্লাইট।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার হাদিসুরের মরদেহ আসার কথা থাকলেও তুরস্কের বিমানবন্দরে ভারী তুষারপাতের কারণে বাতিল হয়ে যায় গতকালের নির্ধারিত কার্গো ফ্লাইট।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি। পরে হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। ৫ মার্চ ইউক্রেন থেকে মলদোভা হয়ে ৬ মার্চ রোমানিয়া পৌঁছায় হাদিসুরের মরদেহ। গত বুধবার জাহাজের ২৮ নাবিক টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ঢাকায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ

আপডেট: ০১:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২