০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ঢাকায় ফিরলো সাকিব খেলবে সুপার লিগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গত এক মাস কঠিন সময় কেটেছে সাকিবের। হাসপাতালে থাকা পরিবারের সদস্যদের পাশে থাকতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলেই ঢাকায় চলে আসে সাকিব। সব ধকল কাটিয়ে অবশেষে ঢাকায় ফিরল বাংলাদেশের সেরা খেলোয়াড়। বৃহস্পতিবারই (২১ এপ্রিল) মাঠে নামতে পারে সাকিব। খেলবে মাশরাফীর রূপগঞ্জের হয়ে ডিপিএলের সুপার লিগ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হয় সাকিব। সেখানে তিনি জানায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে তিনি। আর সেই প্রস্তুতি নিতে ক্রিকেটে ফোকাস ফেরাতে লিগ খেলার সিদ্ধান্ত নেয় তিনি। সাকিব বলে, ‘একদম হঠাৎ করেই ডিসিশন নিয়েছি। মানে এক ঘণ্টার মধ্যে ডিসিশন নিয়েছি। ভাবলাম যেহেতু খেলার একটা সুযোগ আছে সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আছে ফলে এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি তো আমার জন্য প্রস্তুতিটাও ভালো হবে। যেখানে বেশ এক মাসের মতো বিরতি হয়ে গেল আমি ক্রিকেট খেলি না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে সাকিব নিশ্চিত করেছে শ্রীলঙ্কা সিরিজে যে খেলছে তিনি তাতে কোনো সন্দেহ নেই। সাকিব বলে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে খেলব না এটা নিয়ে তো কোনো সন্ধেহ ছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি কোনো জরুরি কিছু থাকত তাহলে খেলতাম না।’

বেশ কিছুদিন ধরেই মাঠে বাইরে তিনি। আর এই বিরতিতে পরিবারের সঙ্গে কাটানোর ফলে এখন কেমন অনুভব করছে তাও জানাল সাকিব। সাকিব বলে, ‘এখন অনেক ভালো অনুভব করছি। এখন ফোকাসটা ক্রিকেটে রাখতে চাচ্ছি। তো চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে সবই যেন খেলতে পারি।’

এদিকে সতীর্থ মোসাররফ রুবেলের কথা উঠলে সাকিব বলে জীবনের কঠিন বাস্তবতার কথা। সাকিব বলে, ‘এটা খুবই স্যাড, আমি যখন আমেরিকায় ছিলাম তখন খবর দেখলাম তিনি বাসায় ভালো অনুভব করছে। তো আমি ভাবলাম তিনি সুস্থ হয়ে যাচ্ছে। তবে প্লেনে আমি যখন ছিলাম তখন তার মৃত্যুর খবরটা পাই আমি। খবরটা খুবই দুঃখজনক। আসলে জীবনের যে কোনো নিশ্চয়তা নেই তারই একটা প্রমাণ এটা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ঢাকায় ফিরলো সাকিব খেলবে সুপার লিগ

আপডেট: ০১:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২