ঢাকা ইন্স্যুরেন্সের আয় বেড়েছে
- আপডেট: ০৬:৫৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে ৭ শতাংশ।
আজ বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৫ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৭০ পয়সা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ৫ পয়সা বা ৭ শতাংশ।
৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ৮৫ পয়সা।
ঢাকা/টিএ



































