০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের বারান্দায় আগুন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / ১০৩৪৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের ২০০ নম্বর ওয়ার্ডের বারান্দায় কাগজ ও তুলার ব্যান্ডেজ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার (২০ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে মেডিকেলের ওয়ার্ড মাস্টার ও পরিচ্ছন্নতাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বলেন, নিউরোসার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডের বারান্দায় তুলা ও কাপড় থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি জানান, কে বা কারা সিগারেট খেয়ে ময়লার স্তূপে ফেলে দেয়। সিগারেটের অবশিষ্ট অংশ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীরা আগুন নেভানোর সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুরাতন ভবনের ২০০ নম্বর ওয়ার্ডের বারান্দায় ময়লার স্তূপ থেকে আগুন লাগে। পরে মেডিকেলের পরিচ্ছন্নতাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের বারান্দায় আগুন

আপডেট: ০৩:২২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২