ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯০ শতাংশই ফেল
- আপডেট: ০২:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১০৪৫৫ বার দেখা হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ ইউনিটে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।সোমবার (৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ফল প্রকাশ করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ বছর বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০.৬১ শতাংশ এবং মোট পাস করেছে ১১ হাজার ১০৯ জন। বাকি ৮৯.৩৯ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।
এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১১৭৭৬৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাস করেছেন ১০৫৫৭ জন, মানবিক বিভাগে ৫৪২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ১০ জন।
এবার বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
আরও পড়ুন- ঢাবির চারুকলা ইউনিটে পাস ২১২ জন
যেভাবে ফলাফল জানা যাবে—
আরও পড়ুন: দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি
বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি শিক্ষার্থী তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
তাছাড়াও, আবেদনকারী বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU SCI <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ—
(ক) পাসকৃত শিক্ষার্থীদেরকে আগামী ১৮ জুন ২০২৩ বিকাল ৩টা থেকে ৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৬ জুন ২০২৩ থেকে ১৪ জুন ২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কোটার ফরম আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
গ) ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুন ২০২৩ থেকে ১২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
ঢাকা/এসএম




































