০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঢাবির হলে মাদকসেবনকালে সাবেক ছাত্রলীগ নেতা আটক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৩৩২ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে মাদকসেবন করা অবস্থায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল প্রাঙ্গণ থেকে মেহেদী হাসান (৩৫) নামে ওই নেতাকে আটক করে প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, সলিমুল্লাহ মুসলিম হলে এই ছাত্রলীগ নেতা নিয়মিত মাদকসেবন করত বলে বিভিন্ন সময় হল প্রশাসন থেকে আমাদের কাছে এমন অভিযোগ আসত। এর আগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সে আরো বেপরোয়া হয়ে ওঠে। 

গতরাতে হল প্রশাসনের ফোন পেয়ে পুলিশসহ হলে গেলে তাকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। তখন তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

ঢাবির হলে মাদকসেবনকালে সাবেক ছাত্রলীগ নেতা আটক

আপডেট: ০৪:১৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১