১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত দায়িত্বে ইমরান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • / ১০২৯৭ বার দেখা হয়েছে

ফা্‌ইল ফটো

বিজনেস জার্নাল ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পর দেশটিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন ইমরান খান। রোববার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খবর জিও নিউজের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যদিও পাকিস্তানের সংবিধানের ২২৪ ধারা অনুযায়ী, এ আদেশ জারির পর পরবর্তী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে ১৫ দিন দায়িত্ব পালন করতে পারবে। এদিকে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী জানায়, ইমরান খান আপাতত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে।

তিনি টুইটারে জানায়, ‘মো. ইমরান খান নিয়াজী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সংবিধানের ২২৪ এ (৪) ধারা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারবে।’ এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব বিবেচনায় নিয়ে দেশটির প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেয়। সে অনুযায়ী, দেশটিতে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত দায়িত্বে ইমরান

আপডেট: ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২