০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

তাইওয়ান ঘিরে চীনের ৫৭ যুদ্ধবিমানের মহড়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • / ১০৪৬৯ বার দেখা হয়েছে

তাইওয়ান ঘিরে আবারও মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এতে ৫৭ যুদ্ধবিমান ও চার যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। তাইওয়ানের দাবি— এর মধ্যে ২৮টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। খবর আলজাজিরার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, তাইওয়ান এক বিবৃতিতে এই মহড়ার নিন্দা জানিয়েছে। চীনের এই তৎপরতাকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীনের এই মহড়া গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মহড়া চালানোর কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলে গণতন্ত্রের পক্ষে হাজারো মানুষের সমাবেশ

উল্লেখ্য, তাইওয়ান দ্বীপ নিয়ে ভূখণ্ডটির সঙ্গে চীনের দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালির পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

তাইওয়ান ঘিরে চীনের ৫৭ যুদ্ধবিমানের মহড়া

আপডেট: ১২:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩