০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

তাইওয়ান ঘিরে আবারও চীনের মহড়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / ১০৩১০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: আবার উত্তেজনা বেড়েছে তাইওয়ান ও চীনের মধ্যে। দ্বীপটি ঘিরে আবার বড় ধরনের সামরিক কার্যক্রম চালানো শুরু করেছে বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার ১৭টি চীনা যুদ্ধবিমান ও পাঁচটি যুদ্ধজাহাজ তাইওয়ান ঘিরে চক্কর দিতে দেখা গেছে। এরমধ্যে চারটি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালিতে তাইওয়ান ও চীনের অলিখিত সীমা বা মধ্যরেখা অতিক্রম করেছে বলে দাবি করেছে তাইপে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তাইওয়ানের সামরিক বাহিনী জানায়, তাদের পর্যবেক্ষণে বেইজিংয়ের নতুন সামরিক কর্মকাণ্ডের বিষয়টি ধরা পড়েছে। তাইওয়ান নিউজের বরাতে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টা থেকে চীনের সামরিক কর্মকাণ্ড দেখতে পাওয়া যায়। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এয়ার ফোর্সের ১৭টি যুদ্ধবিমানের মধ্যে আটটি সীমানা অতিক্রম করে। এগুলোর মধ্যে ছিল চারটি শিআন জেএইচ-৭ ফাইটার বোম্বার, দুটি সুখোই এসইউ-৩০ ফাইটার ও দুটি সেনইয়াং জে-১১ জেট বিমান। এগুলোর মধ্যে জেএইচ-৭-এ এসইউ-৩০ যুদ্ধবিমানগুলো উত্তর প্রান্ত ও জে-১১ ফাইটার বিমানগুলো দক্ষিণ প্রান্ত দিয়ে সীমানা অতিক্রম করে।

তাইওয়ানের পক্ষ থেকে আরও বলা হয়, চীনের সামরিক কর্মকাণ্ডের মুখে তারা নজরদারি ও পাল্টা ব্যবস্থা হিসেবে কমব্যাট এয়ার প্যাট্রোলস (সিএপি), নৌবাহিনীর জাহাজ ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করার ব্যবস্থা নেয়।

চীনের কড়া হুঁশিয়ারির পরও এ মাসের শুরুতে তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তার ওই সফর ঘিরে তাইওয়ান নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর গত রোববার মার্কিন কংগ্রেসের আরেকটি প্রতিনিধি দল তাইওয়ানে গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। চীনের সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বলা হয়, তাদের যুদ্ধবিমান তাইওয়ানের দোরগোড়ায় রয়েছে। তাইওয়ানের কাছাকাছি পেংহু দ্বীপের ভিডিও প্রকাশ করে পিএলএ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

তাইওয়ান ঘিরে আবারও চীনের মহড়া

আপডেট: ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২