তালিকাভুক্ত অব্যবহৃত ছয় বিলিয়ন ডলার পুঁজিবাজারে প্রয়োজন: শেখ শামসুদ্দিন
- আপডেট: ০৫:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১০৩৭৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ প্রতিষ্ঠানে প্রায় ৫৫ মিলিয়ন ডলার রয়েছে। যার ২৫ শতাংশ আমরা পুঁজিবাজারে ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করতে পারলে পুঁজিবাজার অনেক সম্প্রসারিত হবে বলে মনে করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
বুধবার (২২ জুন) ইনভেস্টমেন্ট ফিজিবিলিটি অফ দি রিজিস্টার্ট রিকগনাইজ প্রভিডেন্ট পেনশন এন্ড গ্যাজুয়েট ফান্ড (আরপিপিজিএফ) ফর আইপিও এর উপর গণশুনানিতে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিএসইসি কমিশনার বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ছয় বিলিয়ন ডলার বিভিন্ন ফান্ড রয়েছে। এই বিপুল পরিমান ফান্ড যদি পুঁজিবাজার ব্যবহার করা যায় তবে পুঁজিবাজার অনেক উপকৃত হবে।
তিনি বলেন, বাংলাদেশ বিপুল পরিমাণে এই ফান্ড অলস পড়ে রয়েছে। এই বিপুল পরিমান ফান্ড যদি আমরা পুঁজিবাজার ব্যবহার করতে পারি তবে পুঁজিবাজার অনেক উপকৃত হবে।
শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, তালিকাভুক্ত ২০ প্রতিষ্ঠানে প্রায় ৫৫ মিলিয়ন ডলার রয়েছে। যার ২৫ শতাংশ আমরা পুঁজিবাজারে ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করতে পারলে পুঁজিবাজার অনেক সম্প্রসারিত হবে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সরকারি-বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সকল সেক্টরে প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন ফান্ডের টাকা রয়েছে। এসব অর্থ পুঁজিবাজারে নিয়ে আসতে কোন বাধা নেই।
এসময় ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, বাংলাদেশ ৬০ ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের এগুলোর প্রায় ১০ হাজার শাখা রয়েছে। একই সাথে অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানগুলোতে যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে এই অর্থ আমরা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারি। এই অর্থগুলোকে যদি আমরা পুঁজিবাজারের নিয়ে আসতে পারি তবে বাজার অনেক উপকৃত হবে বলে তিনি মনে করেন।
ডিএসই চেয়ারম্যান আরো বলেন, আমরা বাজার সম্প্রসারণের লক্ষ্যে যেভাবে কাজ করছি তা অনেকটুকু পূর্ণ হবে যদি প্রভিডেন্ট ফান্ড বাজারে বিনিয়োগের জন্য নিয়ে আসতে পারি।
ঢাকা/টিএ



































