০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

তুরস্কে শান্তি আলোচনায় ইউক্রেন ও রাশিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / ১০৩৫৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনের একটি প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে। সেখানে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসবে তারা। এর আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে তেমন কোনো অগ্রগতি হয়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক। প্রতিনিধিরা বলছে, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা। যদিও এমনটা ঘটবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েই যাচ্ছে।

তুরস্কে মুখোমুখি এই বৈঠকের আয়োজন করেছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। রাশিয়া ইউক্রেনের কাছে যেসব বিষয় দাবি করছে তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যাটোতে যোগদানের যে কোনো ধরনের ইচ্ছাই দেশটিকে পরিত্যাগ করতে হবে। অবশ্য এ বিষয়ে আপোষ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুদেশের প্রতিনিধিরা অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করবে। এই আলোচনা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

তুরস্কে শান্তি আলোচনায় ইউক্রেন ও রাশিয়া

আপডেট: ১১:৫০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২