০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

দক্ষিণে মন দিলো জাহ্নবী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ১০৩৪৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দক্ষিণ ভারত আর উত্তর ভারত তথা মুম্বাইয়ের সিনেমা নিয়ে গত দুই মাস হলো জোর তর্কবিতর্ক চলছে। কেজিএফ ২, আরআরআর–এর মতো দক্ষিণ ভারতের ছবির সুপারহিট হওয়া আর রানওয়ে ৩৪, ধাকাড়–এর মতো তারকাবহুল বলিউড ছবি ফ্লপ হওয়ার পর সেই বিতর্ক পেয়েছে নতুন মাত্রা। মহেশ বাবু থেকে অজয় দেবগন—দুই ইন্ডাস্ট্রির পক্ষে–বিপক্ষে কথা বলেছেন অনেক তারকাই। এর মধ্যে নতুন করে আলোচনায় জাহ্নবী কাপুর। প্রথম শ্রীদেবী–কন্যার মুক্তির অপেক্ষায় থাকা পরের দুই ছবিই দক্ষিণ ভারতের ছবির হিন্দি রিমেক। এ ছাড়া শোনা যাচ্ছে জাহ্নবী নিজেই এবার দক্ষিণ ভারতের ছবিতে নাম লেখাতে চলেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

জাহ্নবীর বাবা প্রযোজক বনি কাপুর অবশ্য মেয়ের দক্ষিণ ভারতে সিনেমায় অভিনয়ের খবর ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। তবে জাহ্নবী বললেন অন্য কথা, ‘আমি সত্যি সত্যি মনেপ্রাণে দক্ষিণ ভারতের ছবি করতে চাই। তা সে তামিল, তেলেগু বা মালয়ালম, যা কিছু হতে পারে। ওই অঞ্চলের ছবির বহু পুরোনো ভক্ত আমি। শুধু সঠিক সুযোগের অপেক্ষায় আছি।’

মুক্তির অপেক্ষায় থাকা জাহ্নবীর দুই ছবি গুড লাক জেরি ও মিলি যথাক্রমে তামিল ও মালয়ালম ছবির হিন্দি রিমেক। এ প্রসঙ্গে জাহ্নবী বলেছেন, ‘নতুন দুই ছবি নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। দুটি ছবিতেই আমি ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। ছবিগুলোর শুটিংয়ের অভিজ্ঞতাও দুর্দান্ত।’

দক্ষিণ ভারতের ছবি ভালো ব্যবসা করায় অনেক প্রযোজকই ঝুঁকেছেন এসব ছবির হিন্দি রিমেকের দিকে। তবে সর্বশেষ মুক্তি পাওয়া এ ধরনের ছবি ‘জার্সি’ ফ্লপ।

এ প্রসঙ্গে জাহ্নবী বলেছেন, ‘রিমেকের সুবিধা আর অসুবিধা দুটোই আছে। সুবিধা এই যে আমরা ইতিমধ্যে জানি ছবিটা এক বিপুলসংখ্যক মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। তবে চ্যালেঞ্জ হলো রিমেকের ক্ষেত্রেও মানুষের প্রত্যাশা পূরণ করতে হয়।’

গুঞ্জন স্যাক্সেনা—দ্য কারগিল গার্ল, রুহি, মিলি থেকে গুডলাক জেরি—পরপর নারীকেন্দ্রিক ছবি করেছেন জাহ্নবী। তবে অভিনেত্রী এ সিদ্ধান্ত যে সচেতনভাবে নিয়েছেন, তা নয়। ‘আমি শুধু সেই ছবিগুলো বেছে নিয়েছি, যা আমাকে আকর্ষণ করেছে ও উৎসাহিত করেছে। এই ছবির চরিত্রগুলোও দারুণ। অভিনয়শিল্পী হিসেবে যে চরিত্র বেছে নিই, দিনের শেষে তা পারফর্ম করাই আমাদের কাজ।’তবে শ্রীদেবীকন্যা কেবল নারীকেন্দ্রিক ছবি নয়, নাচ–গানে ভরপুর বিনোদনমূলক ছবিও সমানতালে করতে চান তিনি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

দক্ষিণে মন দিলো জাহ্নবী

আপডেট: ০৫:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২