দরপতনের শীর্ষে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড
- আপডেট: ০৪:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১০৩০৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান। আজ কোম্পানিটির দর ২০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বুধবার কোম্পানিটি সর্বশেষ ৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৭ বারে ৩ লাখ ৮৬ হাজার ৮৬৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সটের ৩০ পয়সা বা ৫.৩৬ শতাংশ দর কমেছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের দর ১ টাকা ১০ পয়সা বা ৫.৯ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্যালভো কেমিক্যাল, সাভার রিফ্যাক্ট্ররিজ, খুলনা পেপার, আনলিমা ইয়ার্ন, ব্রাক ব্যাংক, সা আমান ফিড ও স্ট্যাইল ক্রাফট লিমিটেড।
ঢাকা/এমটি


































