দর বৃদ্ধির কারণ জানে না এসএমই‘র দুই কোম্পানি
- আপডেট: ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১০৩৫৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত এসএমই মার্কেটের মোস্তফা মেটাল ও মাস্টারফিড অ্যাগ্রোর অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি দুইটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ সিএসই জানতে চাইলে কোম্পানি দুইটি এমনটিই জানায় সিএসইকে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, সম্প্রতি মাস্টার অ্যাগ্রো ও মোস্তফা মেটালের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই ৬ এপ্রিল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, মাস্টার ফিড অ্যাগ্রোটেক গত ৮ মার্চ শেয়ারটির শেয়ার দর ছিল ৮ টাকা ৩০ পয়সা। ৬ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ২০ পয়সা উন্নীত হয়।
এদিকে মোস্তফা মেটালের শেয়ার দর গত ২৮ মার্চ ১১ টাকা ২০ পয়সা ছিল। ৬ এপ্রিল ২৪ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কতৃপক্ষ।
ঢাকা/টিএ































