০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

দাউদকান্দিতে ইউপি সদস্যের সদস্যপদ বাতিলের আবেদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ১০৪৮২ বার দেখা হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১নং সদর (উঃ) ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাজমুল-এর সদস্যপদ বাতিলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানিয়েছেন উক্ত ওয়ার্ডের ১৫১ জন ভুক্তভোগী। আজ ৩০ আগস্ট উক্ত ওয়ার্ডের ১৫১ জন ভুক্তভোগী স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে লিখিত এ অভিযোগ দায়ের করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ওই অভিযোগে বলা হয়েছে, দাউদকান্দি (উঃ) ইউনিয়নে ত্রাসের রাজত্ব পরিচালনা, সরকার কর্তৃক সামাজিক সুরক্ষা সেবা আওতায় বিধবা ভাতা এবং বয়স্ক ভাতাভোগীদের নিকট হতে অনৈতিকভাবে অর্থ আদায়, স্বল্প মূল্যে চালের কার্ডধারীদের নিকট থেকে একইভাবে অর্থ আদায়, অর্থের বিনিময়ে দরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপহার হিসেবে দেওয়া গৃহহীনদের গৃহ প্রদানের তাঁর পছন্দের ব্যক্তি বাছাই, ত্রাসের রাজত্বের কর্যক্রম হিসেবে যখন ইচ্ছে গ্রামের বিভিন্ন ব্যক্তির গাছ কেটে নেন।

এছাড়াও দরিদ্রদের জন্য প্রেরিত টিউবওয়েল নিজের পরিত্যক্ত জমিতে স্থাপন করা, গ্রামে কেউ নতুন বাড়ি করলে কিংবা জমিতে বালু ভরাট করলে সেখান থেকে চাঁদা আদায়, গ্রাম্য বিচারের নামে তাঁর লাঠিয়াল বাহিনী দ্বারা মানুষকে নির্যাতন, নারী নির্যাতন, জোড় করে মানুষের বাড়ি দখল এবং মাদক ব্যবসা ছাড়াও প্রাচীন মহাজনি প্রথা চালু করাসহ গ্রামের হত দরিদ্র মানুষের অভাবের সুযোগ নিয়ে উচ্চ সুদে টাকা দেন পরবর্তীতে তাঁদের বাড়িঘর দখল করে গ্রাম ছাড়া করা অন্যতম।

অভিযোগের বিষয়ের স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু একই ওয়ার্ডের ১৫১ জন্য ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন। সেহেতু বিষয়টি অতিব স্পর্শকাতর বিধায় আমার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করছি। অভিযোগসমূহ প্রমাণ সাপেক্ষে সদস্যপদ বাতিলসহ তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেসজার্নাল/জিএইচ

শেয়ার করুন

দাউদকান্দিতে ইউপি সদস্যের সদস্যপদ বাতিলের আবেদন

আপডেট: ০৮:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২