দাবি পরিশোধে পুরষ্কার পেলো পুঁজিবাজারের চার বিমা কোম্পানি
- আপডেট: ০৭:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১০৩৮৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার বিমা কোম্পানিকে দাবি পরিশোধের ভিত্তিতে পুরস্কার দিয়েছে সরকার।
আজ বুধবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার হস্তান্তর করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত কোম্পানি দু’টি হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
নন-লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত দুই কোম্পানি হলো- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
অর্থমন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে জাতীয় বীমা দিবসের এই অনুষ্ঠান আয়োজন করে। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, আইডিআরএ’র চেয়ারম্যান জয়নুল বারী এবং বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা/টিএ
































