০২:১১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

দারাজ লাইভে আজ একসঙ্গে হাজির হচ্ছেন মিশু সাব্বির ও পলাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • / ১০৩০৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: তারকাদের নিয়ে আড্ডা-গল্পে জমে উঠেছে দারাজ। নতুন করে শুরু হতে যাচ্ছে  ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’। প্রতিদিনই শোটিতে উপস্থিত হচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। তারই ধারাবাহিকতায় রবিবার (৭ নভেম্বর) রাতে শো’টিতে উপস্থিত হচ্ছেন মিশু সাব্বির ও জিয়াউল হক পলাশ। যাদের কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকের শুভ ও কাবিলা চরিত্রে পর্দা ভাগাভাগি করে বিশেষভাবে আলোচিত হয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এটি ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ এর সাত নম্বর পর্ব। আগের ৬টি পর্বের মতোই এটি দর্শক রাত সাড়ে ১১টায় দেখতে পারবেন। ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ১১ নভেম্বর পর্যন্ত দারাজের ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’তে দারাজ অ্যাপের মাধ্যমে যত খুশি ততো শপিং করতে পারবে সাধারণ ক্রেতারা। সেই উপলক্ষে এই শোয়ের আয়োজন।

চলতি মাসের ১ তারিখ থেকে প্রতিদিন রাত সাড়ে ১১ টায় ঘণ্টাব্যাপী শোটি অনুষ্ঠিত হচ্ছে, চলবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রচার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দা সহ চ্যানেল আইয়ের ফেসবুক, দারাজের অফিশিয়াল ফেসবুক পেজ ও দারাজ অ্যাপে। জনপ্রিয় সব তারকাদের নিয়ে ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ উপস্থাপনা করছেন রাফসান সাবাব। ১১ দিনব্যাপী ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ অনুষ্ঠানটি পরিচালনা করছেন সোহেল রানা বিদ্যুৎ।

প্রথমদিনে জয়া আহসান, দ্বিতীয় দিনে সোহানা সাবা ও ইফতেখার রাফসান, তৃতীয় দিনে তারকা দম্পতি শাওন-টয়া, চতুর্থ দিনে মেহজাবীন চৌধুরী, পঞ্চম দিনে আফরান নিশো, ষষ্ঠদিনে অপু বিশ্বাস এসেছিলেন দারাজ ইলেভেন ইলেভেন শো-তে। শোটির আগামী পর্বগুলোতে অতিথি হয়ে আসবেন তানজিন তিশা, পূর্ণিমা। শেষদিন ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’র মাধ্যমে শেষ হবে। ওইদিনের অতিথি হবেন সুপারস্টার শাকিব খান।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

দারাজ লাইভে আজ একসঙ্গে হাজির হচ্ছেন মিশু সাব্বির ও পলাশ

আপডেট: ০৫:৩২:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১