দিনের শুরুতে সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে শেয়ার দর
- আপডেট: ১১:২৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১০২৮৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সপ্তাহের তৃতীয় কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
তথ্য মতে, এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩২১ কোটি ২৭ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
এ দিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৭.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭৬ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮৬টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৯ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৪৯১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এমটি































