০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

‘দিন: দ্য ডে’ বলিউড মানের সিনেমা: ভাবনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / ১০৪২৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’  চলচ্চিত্রকে বলিউডের সিনেমার সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ঈদের দ্বিতীয় দিন সিনেমাটি দেখেছেন বর্ষা। এরপর নিজের অনুভূতি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ভাবনা।

বুধবার বিকেলে ফেসবুক হ্যান্ডেলে দেওয়া ওই পোস্টে ভাবনা বলেন,  ঈদের দ্বিতীয় দিন দেখে আসলাম  ‘দিন : দ্য ডে’ আমাদের দেশের দর্শকের জন্যে দারুণ এক অভিজ্ঞতা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিগ বাজেট, কৃষ্ণসাগরে অ্যাকশন দৃশ্য, ইরান, তুর্কির সব বিখ্যাত লোকেশনে শুটিং। আর নিজের দেশকে অন্যের দেশে বড় করা, এমন ছবি আমরা বলিউডে দেখি।  

ভাবনা বলেন, অন্য দেশের পুলিশের মুখে বাংলাদেশের পুলিশের সম্মান, শক্তি এবারই প্রথম। আর বর্ষাকে দেখতে এত সুন্দর লেগেছে মুভিতে। প্রতিটা গান দেখে মনে হচ্ছিল এমন একটা গান আমি কবে করব। অভিনন্দন- অনন্ত জলিল ভাই ও বর্ষা।  

ঈদুল আজহা উপলক্ষে রবিবার ১১৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন: দ্য ডে’। এতে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় এলেন তারা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

এদিকে  ১০০ কোটি টাকা বাজেটের বিষয়টিকে খোঁচা দিয়ে নূতন বলেছেন, ১০০-৫০০ কোটি হলেই যদি সিনেমা হয়ে যেত, তাহলে ভারতে, হলিউডে, কোরিয়ান ফিল্ম, তামিল সিনেমা- সব অস্কার পেত বা বিশ্বসেরা হতো। আর সত্যজিৎ রায় জন্মাত না। ঘরে ঘরে স্পিলবার্গ আর সত্যজিৎ রায় থাকত। পাড়া বা মহল্লায় একজন করে উত্তম কুমার, সুচিত্রা সেন থাকত, আর রাজ্জাক-শাবানা থাকত। টাকায় শিল্প হয় না। টাকায় আলোচিত বা সমালোচিত সাময়িক বলার মতো সিনেমা হয়, তবে যুগ যুগ ধরে মনে গেঁথে রাখার মতো চলচ্চিত্র হয় না।

ঢাকা/টিএ

শেয়ার করুন

‘দিন: দ্য ডে’ বলিউড মানের সিনেমা: ভাবনা

আপডেট: ০২:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২