০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

দুঃসংবাদ পিছু ছাড়ছেনা ব্রাজিলের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৮০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:  দুঃসংবাদ যেন  এবারের কাতার বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গী হয়েই থাকবে। নেইমারে শুরু ইনজুরি নতুন করে যোগ হয়েছে গ্যাব্রিয়েল জেসুস। ফেভারিটদের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের কাতার বিশ্বকাপ শেষ।

জেসুস বিশ্বকাপের বাকি অংশ মিস করবেন। হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গেলেন তিনি। ডাক্তারি পরীক্ষা শেষে শনিবার এই দুঃসংবাদ এসেছে গণমাধ্যমে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ডি সিলভাকে গ্রুপ পর্বের ম্যাচে আর মাঠে দেখা যাবে না। চলমান কাতার বিশ্বকাপে গোড়ালির চোটে পড়া ব্রাজিলিয়ান এই সুপারস্টার সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। আর ছিটকে পড়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন এক বার্তা।

সেখানে তারকা এই ফুটবলার জানান ব্রাজিলের জার্সি গায়ে গর্ব এবং ভালোবাসা অনুভব করেন। নেইমার বলেন, ‘ব্রাজিলের জার্সি গায়ে দিতে আমি যে পরিমাণ গর্ব ও ভালোবাসা অনুভব করি তা বলে বোঝানো যাবে না। যদি ঈশ্বর আমাকে কোনো দেশে জন্মানোর সুযোগ দিতেন, সেটা ব্রাজিলই হতো।’

ইনজুরির কারণে মাঠের বাইরে দলের সেরা ফুটবলার নেইমার। গ্রুপ পর্বে এক ম্যাচ খেলেই সাইডলাইনে। নকআউট পর্বে সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তার দলে থাকা নিয়েও আছে শঙ্কা। এরমধ্যে আরেক দুঃসংবাদ ব্রাজিলের।

শেয়ার করুন

দুঃসংবাদ পিছু ছাড়ছেনা ব্রাজিলের

আপডেট: ০৬:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

আরও পড়ুন: দি মারিয়াকে ছাড়া আর্জেন্টিনার একাদশ

ঢাকা/এসএম