দেড় ঘণ্টায় সূচক ঊর্ধ্বমুখী, লেনদেনে ধীরগতি
- আপডেট: ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১০৩৭৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ মার্চ) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, সোমবার (২৪ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৫ ও ১৯১১ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা স্থগিত
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭ কোম্পানির শেয়ারদর।
ঢাকা/এসএইচ































