১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু করছে সিএসই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • / ১০৩৯৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ লক্ষে আগামীকাল মঙ্গলবার ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) সঙ্গে একটি পরামর্শ চুক্তি করবে সিএসই। স্বর্ণের বার ও কিছু কৃষি পণ্য দিয়ে চলতি বছরেই চালু হতে পারে এ এক্সচেঞ্জের নতুন যাত্রা।

সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম। এতে সিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক ও পরিচালক ছিদ্দিকুর রহমানসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশে কমোডিটি এক্সচেঞ্জ গঠনের বিষয়ে কোনো প্রতিষ্ঠানের অভিজ্ঞতা নেই। তাই এ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের জন্য এমসিএক্সের সঙ্গে পরামর্শ চুক্তি করতে চায় সিএসই। এরই মধ্যে সিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সঙ্গে পরামর্শ চুক্তি করার জন্য সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

চলতি বছরের মার্চের শুরুতে প্রতিষ্ঠান দুটির মধ্যে পরামর্শ চুক্তি বিষয়ে আবেদন জানিয়ে বিএসইসিকে একটি মেইল পাঠায় সিএসই। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য এমসিএক্সের কাছ থেকে চুক্তি অনুযায়ী পরামর্শভিত্তিক পরিষেবাগুলো নিতে সম্মতি দেয় বিএসইসি। তবে বাংলাদেশের আইন মেনে এ পরিষেবা গ্রহণ করতে হবে সিএসইকে।

একটি কেন্দ্রীভূত বাজারের সঙ্গে পণ্য ব্যবসা ও ভোক্তাদের সেবা প্রদানের লক্ষ্যে কমোডিটি এক্সচেঞ্জ চালুর উদ্যোগ নিয়েছে সিএসই। সংগঠিত ও স্বচ্ছ বাজার সিন্ডিকেট ও দামের কারসাজি কমাতে এ ধরনের এক্সচেঞ্জ মুখ্য ভূমিকা পালন করবে বলে মনে করছে স্টক এক্সচেঞ্জটি।

ঢাকা/এসআর

শেয়ার করুন

দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু করছে সিএসই

আপডেট: ১২:৩১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২