দেশে ভ্যাকসিন ইনস্টিটিউট হবে: প্রধানমন্ত্রী
- আপডেট: ০১:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১০৩৩২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘মহামারি করোনা আবির্ভাবের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন নিয়ে অধিকতর গবেষণা ও উৎপাদনের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হচ্ছে।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
আজ বুধবার (১৭ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ভ্যাকসিন ইনস্টিটিউট এবং ভ্যাকসিন নীতিমালা হলে যেসব সুবিধা পাওয়া যাবে সেই তথ্যও তুলে ধরেন সরকার প্রধান।
গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চার বারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন মারা যান। সংসদের রীতি অনুযায়ী তার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং তার জীবনের ওপর আলোচনার পর সংসদ মুলতবি হয়। তবে প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ঢাকা/এমটি


































