০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

দেশে ২৪ ঘন্টায় করোনায় মারা গেল ১ জন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • / ১০৩৩৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৭ জন। একই সঙ্গে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে শনাক্তের সংখ্যাও। গতকাল (বুধবার) ৭ হাজার ৫৪৩ জনের মৃত্যু এবং ৪ লাখ ৫২ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছিলো। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ২৫ কোটি ২০ লাখ ৯৪ হাজার ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখ ৮৭ হাজার ৪৭৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৩৩৩ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৫৮ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ২১৪ জন। ব্রাজিলে মারা গেছেন ২৬৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৩৫৭ জন। ভারতে মারা গেছেন ৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৬ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৩৫ জন, তুরস্কে ২০৩ জন, ইউক্রেনে ৮১৫ জন, মেক্সিকোতে ২৯৯ এবং পোল্যান্ডে ২৬৯ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

দেশে ২৪ ঘন্টায় করোনায় মারা গেল ১ জন

আপডেট: ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১