ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাবরের সেঞ্চুরি
- আপডেট: ০৫:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১০৩৯৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গল টেস্টে শ্রীলংকাকে ২২২ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় পাকিস্তান। শনিবার প্রথম দিনের শেষ বিকালে দুই ওপেনার ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিকের উইকেট হারিয়ে ২৪ রান করে সফরকারীরা। রোববার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগেই পাকিস্তান হারায় আরও ৫ উইকেট।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দলীয় ৮৫ রানে দলের সেরা ৭ ব্যাটসম্যান ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ ও পেসার শাহিন শাহ আফ্রিদির উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে যায় পাকিস্তান।
দলের এমন ভঙ্গুর অবস্থায় লেগ স্পিনার ইয়াসির শাহর সঙ্গে অষ্টম উইকেটে ২৭ আর নবম উইকেটে পেসার হাসান আলীর সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন বাবর। দলীয় ১৪৮ রানে হাসান আলী ২১ বলে যখন ১৭ রানে ফেরেন তখন ৫৫ রানে ব্যাটিংয়ে ছিলেন বাবর।
সেই অবস্থা থেকে দলকে দুইশ পার করার আগেই ক্যারিয়ারের ৪১তম টেস্টে সপ্তম সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২১৫ রান। ১১৬ রানে ব্যাট করছেন বাবর আজম।
ঢাকা/এসএ






































