১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

নতুন অর্থসচিব ও ইআরডি সচিব কাজে যোগ দিয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • / ১০৩৮৪ বার দেখা হয়েছে

নতুন অর্থসচিব ফাতিমা ইয়াসমিন ও ইআরডি সচিব শরিফা খান চাকরিতে যোগ দেন ১৯৯১ সালে। দুজনই বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডারের সরকারি কর্মচারী।

গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় ফাতিমা ইয়াসমিন ও শরিফা খানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে, যে প্রজ্ঞাপন ১১ জুলাই থেকে কার্যকর বলে বলা হয়। ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ায় এর পরদিন ১১ জুলাই ছিল ছুটির দিন। ঈদের আগে ফাতিমা ইয়াসমিন পবিত্র হজ করতে সৌদি আরব গিয়েছিলেন। এ কারণে দায়িত্ব নিতে কিছুদিন দেরি হয়েছে বলে ইআরডি সূত্রে জানা গেছে।

ফাতিমা ইয়াসমিন ইআরডি সচিব হওয়ার আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ছিলেন। আর পরিকল্পনা কমিশনের সদস্য হওয়ার আগে শরিফা খান ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। সরকার আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়ার কারণেই উল্লিখিত দুজন নতুন পদে নিয়োগ পান।

ঢাকা/এসএ

শেয়ার করুন

নতুন অর্থসচিব ও ইআরডি সচিব কাজে যোগ দিয়েছে

আপডেট: ০৮:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২