০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নতুন ব্র্যান্ড চালু করলো প্রিয়াঙ্কা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • / ১০৩৩৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিউড ও হলিউড দুদিকেই খ্যাতি প্রিয়াঙ্কা চোপড়ার। অভিনয়ের দক্ষতা দিয়ে দুদিকেই এগিয়ে রয়েছেন। তার রয়েছে অসংখ্য ভক্ত এবং ইনস্টাগ্রামে রয়েছে অনেক ফ্যান ফলোয়ার। তিনি অভিনেত্রীর পাশাপাশি ভালো উদ্যোক্তাও। তার একটি প্রোডাকশন হাউজ রয়েছে এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ‘সোনা’ নামে একটি ভারতীয় রেস্তোরাঁ খুলেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এরই মধ্যে তিনি আরও নতুন উদ্যোগ নিয়েছেন। প্রিয়াঙ্কা ‘সোনা হোম’ নামে একটি হোমওয়্যার ব্র্যান্ড চালু করেছেন।

প্রিয়াঙ্কা তার ব্যবসায়িক অংশীদার মনীশ গোয়ালের সঙ্গে এই নতুন হোম ডেকোর ব্র্যান্ড চালু করেছেন, যা তিনি ২০২১ সালে উদ্বোধন করেছিলেন।

অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ‘ভারতে আমাদের সংস্কৃতির বিষয় হলো পরিবার, সম্প্রদায়, মানুষকে একত্রিত করা এবং এটাই আমার কাছে সোনা হোমের নীতি। তবে ভারত থেকে নিউইয়র্ক এসে থাকাটা আমার জন্য এত সহজ ছিল না। এখন এটিও আমার আরেকটি বাড়ি।’

তিনি আরও বলেন, ‘এটি পরিবার এবং বন্ধুদের একত্রিত হতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। এটি আমার মতো একজন অভিবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

এদিকে প্রিয়াঙ্কা তার আসন্ন ওয়েব সিরিজ ‘সিটাডেল’র শুটিং শেষ করেছেন, যা অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হবে। তাকে পরে আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জি লে জারা’-তে দেখা যাবে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

নতুন ব্র্যান্ড চালু করলো প্রিয়াঙ্কা

আপডেট: ০৭:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২